1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়ের রড পড়ে শিশুর মৃত্যু: এফোঁড়-ওফোঁড় মাথা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১১ Time View

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের (১২) মৃত্যু হয়েছে। ওই শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি। মহাখালীতে ব্রিটিশ আমেরিক্যান টোব্যাকোর সামনে সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে আসা রডটি ওই শিশুর মাথার একপাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক ফুটেরও বেশি লম্বা রড মাথায় গাঁথা অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া। তিনি বলেন, হাসপাতালে আনার পরও শিশুটি বেঁচে ছিল। চিকিৎসকেরা জরুরি ব্যবস্থা নেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে মারা যায়। শিশুর মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে-যোগ করেন তিনি।

পুলিশ ও পথচারীরা বলছেন, সকালে উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ায় সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। রডের টুকরাটি শিশুটির মাথায় ঢুকে যায়।

হাসপাতালে নিয়ে আসা আরেক পথচারী বলেন, ছেলেটাকে বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁটাহাঁটি করতে দেখি। তার বাড়ি কোথায়, কোথায় থাকে এসব জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved