1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা দিতে না পারলে শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৮৭ Time View
GIMC

এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্নহত্যা করবে বলে উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন সিদ্ধিরগঞ্জের এক ছাত্র। রোববার (২৯ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী তানভীন ইসলাম জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, আমি গিয়াস উদ্দীন ইসলামিক মডেল কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র (রােল নং-২১১৬২)। আমি করোনাকালীন সময়ে অসুস্থ থাকায় দীর্ঘ দিন যাবৎ অনলাইন ক্লাস করতে পারিনি। এ বিষয়ে আমার বাবা আমার পরীক্ষার জন্য অনুরোধ করার জন্য ডাক্তারি কাগজপত্র নিয়ে কলেজে যাওয়ার পর আমার বাবাকে অপমান কওে কলেজের অধ্যক্ষ।

তবে অনলাইন ক্লাস না করলেও আমি প্রতিটি এসাইনম্যান্ট জমা দিয়েছি। কিন্তু আমার অনলাইন ক্লাস অনুপস্থিতির কারণে এবং আমার বাবার সাথে তর্কের জেদ ধরে আমার পরীক্ষার ফরম ফিলাপ বাতিল করে দেয় কলেজ অধ্যক্ষ এবং আমাকে কলেজে ডেকে জানায়, আমি এ বছর আর পরীক্ষা দিতে পারবো না। আমি তখন কলেজ থেকে বের হয়ে মানসিকভাবে ভেঙে পড়ি।

তখন আমার সাথে আমার পূর্ব পরিচিত মোঃ দ্বীন ইসলাম (নারায়ণগঞ্জ মহানগরের সহ-সম্পাদক) ভাইয়ের দেখা হলে তিনি আমাকে আমার মন খারাপের কথা জিজ্ঞেস করেন। আমি তাকে বিষয়টি বলার পর তিনি আমার হয়ে অধ্যক্ষকে অনুরোধ করতে গেলে তাকেও অপমান করে বের করে দেয়।

আবেদনপত্রে তিনি আরো জানান, এ বছর যদি আমাকে পরীক্ষার জন্য সুযোগ না দেওয়া হয় তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় থাকবে না। এজন্য ঐ ছাত্র জেলা প্রশাসকের কাছে ফরম পূরণের সুযোগ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়ার অনুরোধ জানায় ঐ আবেদনে। এ বিষয়ে গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র তানভীন ইসলাম জানান, তুচ্ছ একটি তর্ককে কেন্দ্র করে আমার একটি বছর নষ্ট করে দিচ্ছে অধ্যক্ষ স্যার।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগরের সহ-সম্পাদক দ্বীন ইসলাম জানান, আমার সাথে অধ্যক্ষ স্যারের কথাবার্তা, এবং ঐ সময়ের কলেজের সকল ভিডিও ফুটেজ শব্দসহ তদন্ত করার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। তাহলেই অধ্যক্ষ স্যারের মুখোশ উন্মোচিত হবে বলে জানান তিনি।

ঐ ছাত্রের ফরম ফিলাপ কেন করতে দেয়া হলো না জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন বলেন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে নির্দেশ দিবে আমি তাই পালন করবো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আবেদনপত্রটি এখনো আমার হাতে আসেনি। আবেদনপত্র হাতে পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ঐ শিক্ষার্থী (তানভীন ইসলাম) গিয়াস উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved