বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী বুলাহ্ আহম্মেদ আর নেই (ইন্না./……..রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো পড়ুন- গুলশানে পিকআপের ধাক্কায় পথচারী নিহত
এর আগে রোববার (১৭ জানুয়ারি) ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলাহ্ আহম্মেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।