1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ইন্তেকাল করেছেন মায়ার ছেলে দীপু - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ইন্তেকাল করেছেন মায়ার ছেলে দীপু

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

মারা গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন দীপু চৌধুরী। শনিবার (২ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মায়ার বড় ছেলে দীপু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

গত ২৮ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন দীপু চৌধুরী। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি মারা গেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved