সাতক্ষীরা জেলার দেবহাটায় ইটভাটা থেকে ইট কিনে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের চাপায় আব্দুর রাজ্জাক মোজাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পুষ্পকাটি বিসমিল্লাহ ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোজাম সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের আজিজেল কারিগরের ছেলে।
আরও পড়ুন- খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বাড়িতে নির্মাণ কাজের জন্য ইট কিনতে সকালে পুষ্পকাটি বিসমিল্লাহ ভাটায় যান মোজাম। সাইকেল নিয়ে ফেরার পথে ওই ভাটার ২টি ট্রাক্টর একে অপরের সাইড দিতে গিয়ে একটির পেছনের চাকায় পিষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।