1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ইউরোপীয় ইউনিয়ন সব দলের অংশগ্রহণ চায় আসন্ন সংসদ নির্বাচনে

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৭৯ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শনিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা জানান ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের চেয়ারম্যান ড. মঞ্জুর এ চৌধুরী ও এক্সিকিউটিভ ডিরেক্টর জিল্লুর রহমান।

বাংলাদেশর আঞ্চলিক অস্থিরতা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের শঙ্কা আছে বলে উল্লেখ করেন চার্লস হোয়াইটলি। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমসটেক কার্যকরী ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি। যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।

ইইউ অ্যাম্বাসেডর আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি উল্লেখ করেন, যদিও আইসিজে, আইসিসি সঙ্কট সমাধানে কাজ করছে। তবুও আমরা সবসময়ই বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। ইউক্রেনে পরিস্থিতির কারণে শরনার্থীর সংখ্যা পুরো বিশ্বেই বেড়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তবুও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবেই কাজ করে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved