1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আশা করছি সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো নির্বাচন হবে: হাবিব-উন-নবী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেছেন, বিগত সরকারের কাছে মানুষের কোনো প্রয়োজন ছিল না। তবে আশা করছি, সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগে একটি অনুষ্ঠানে আমি বলেছি, আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না।



আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষামূলক সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সোহেল।



এ সময় প্রধান অতিথির বক্তব্যে সোহেল আরও বলেন, আওয়ামী লীগের গত পনেরো ষোল বছর দেশের খুব খারাপ অবস্থা ছিল। আসলে কোনো পিপলস গভর্নমেন্ট ছিল না। জনগণের প্রতিনিধিত্বশীল কোনো সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো, সেটাতে কোনো তোয়াক্কা করতো না। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচলো তাতে তাদের কোনো খেয়াল ছিল না। তারা তো ভালো আছে।



এ সময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে, পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেনো ভোট দেবো? তুমি ছিনেমায় আছো, তুমি ছিনেমায় থাকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved