আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন। আজ বুধবার দুপুর পৌঁনে ১২ টায় ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন- আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও নেতাকর্মীরা ভুগছে: কাদের মির্জা
উল্লেখ্য, কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচিত হন। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।