1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

আয়কর রিটার্ন জমা দাখিল বেড়েছে ৯ শতাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৯০ Time View

গ্লোবাল প্রাইম ডেস্ক :

আগের অর্থবছরের (২০১৯-২০) চেয়ে চলতি অর্থবছরে (২০২০-২১) সালে আয়কর রিটার্ন জমা দাখিল বেড়েছে ৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বরের মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।  সোমবার (৪ জানুয়ারি) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এনবিআরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১  অর্থবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭৩ শতাংশ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে।

এনবিআর বলছে, ২০২০-২০২১ অর্থবছরের আয়কর আদায়ের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর সংগৃহীত হয়েছে  ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছর সরকার অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিশেষ সুযোগ দেয়। এ সুযোগে অভূতপূর্ব সাড়া দিয়েছেন করদাতারা। চলতি অর্থবছর ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০৫ জন করদাতা ২২ কোটি ৮৪ লাখ অপ্রদর্শিত টাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

এছাড়া ৭ হাজার ৪৪৫ জন করদাতা ৯৩৯ কোটি ৭৬ লাখ অপ্রদর্শিত টাকা সাদা করেছেন। এর ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা সাদা হয়েছে। খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved