সিলেটের বড়লেখার আরিকা ফাইরুজ জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর কেরাত ইভেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে। সে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার দীদার মাসদ ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক হাসিনা আক্তারের বড় মেয়ে।
বাংলাদেশ স্কাউটসের পরিচালনা এবং স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারকমণ্ডলী জাতীয় এ প্রতিযোগিতার অফিসিয়ালি ফলাফল ঘোষণা করেন গত ৪ ফেব্রুয়ারি।
আরিকা ফাইরুজ মৌলভীবাজার জেলা ও আঞ্চলিক (বিভাগ) পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। অতঃপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তৃতীয় স্থান অধিকার করেছে।