1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

আমি কোনদিনও শহরে সন্ত্রাস করিনি : আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১০৫ Time View
আমি কোনদিনও শহরে সন্ত্রাস করিনি : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কোনদিনও শহরে সন্ত্রাস করিনি। আমি চাঁদাবাজি করিনি, মানুষের ক্ষতি করিনি। আমি যা করেছি, মানুষের কল্যানে করেছি। নগরবাসীর কল্যানে করেছি।



আমি ঈমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি। মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছি। আমার সাথে জনগণের সম্পর্ক পুরানো। আমি সিটি করপোরেশনে দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি। আপনারা নিজেরাও দেখেছেন। সেই প্রেক্ষিতে আমি নগরবাসীর কাছে আহ্বান জানাবো- আমাকে আগামী পাঁচ বছর সেবা দেয়ার সুযোগ দিক। আমি যেন তাদের খেদমত করতে পারি।



বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নাসিক ৯ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গণসংযোগকালে একথা বলেন সেলিনা হায়াৎ আইভী।



তিনি বলেন, আমার সকল পরিকল্পনা চলমান আছে। মানুষের যা যা চাহিদা রয়েছে, আমার সাধ্যমতে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাধ্যের মধ্যে রেখে সে কাজগুলো করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক টাকা দিয়েছে, বিভিন্ন দাতা সংস্থাও আমাকে টাকা দিয়েছে। সে টাকা দিয়ে আমরা প্রচুর কাজ করেছি। আমি চাই এটা অব্যাহত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী কদমরসুল ব্রীজের যে টেন্ডার দিয়েছিলেন সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমি মানুষের চাহিদা মত কাজ করবো।



তিনি আরো বলেন, এ এলাকায় মাঠ নেই স্কুলও নেই। এখানে মাঠের জায়গাও নেই। তারপরেও আমি বলেছি- জায়গা একোয়ার করে মাঠ করে দেব। এইরকম যে চাহিদাগুলো আছে সেগুলো সবসময় পূরণ করেছি। নতুন নতুন যে দাবীগুলো সামনে আসছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। এসময় তার সাথে নাসিক ৯ নং ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামীলী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved