নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সিটি কর্পোরেশনের (১০ নম্বর ওয়ার্ড) সকাল থেকে বার্মাস্ট্যান্ড, পাঠানটুলি ,এসিআই পানিরকলসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ এবং পথ সভা করেন।
এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী ও গনমান্য ব্যক্তিবর্গও তার প্রচারনায় অংশ নেন। আইভী গনমাধ্যমকে বলেন, আওয়ামীলীগের এতো মাথা ব্যাথা নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ্যাডভোকেট তৈমুর আলম খন্দাকারের সাথে বিএনপি নেতাকর্মীরা আছে বা নেই সেটি দেখার।
তিনি বলেন, আমি উন্নয়নের রাজনীতি করি। সাধারন ভোটারা আমার উন্নয়নের রাজনীতির সাথে আছে। তাই ভোটরাই আমার পক্ষে ভোট চেয়ে প্রচারনা করছে। এক প্রশ্নেরজবাবে আইভী বলেন, সাংসদ শামীম ওসমানের সাথে নেতৃত্বে প্রতিযোগিতা আছে। তবে কোন দ্বন্দ নেই।
তিনি এবং তার লোকজন সবাই নৌকার পক্ষেই কাজ করছেন। আর তৃনমুলের কর্মীরা সব সময়ই আমার সাথে আছেন। বিগত নির্বাচনে ছিলেন, এখনো আছেন। তৃমমুলে কোন বিভেদ নেই। সিটি কর্পোরেশন থেকে জন্মসনদ পেতে ভোগান্তির বিষয়ে আইভী বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ে থেকে একটি নতুন সিস্টেম চালু করেছে।
এই সিস্টেমটি নতুন হওয়ার কারনে অনেকেই বুঝে উঠতে পারছেনা বলে, কিছুটা বিলম্ব হচ্ছে। এক সাথে অনেক চাপ পড়ার কারনে সার্ভারে কিছুটা জটিলতা হয়েছে। তবে সেবা একাবারে পাচ্ছেনা এটা সঠিক নয়।