গোপনে দেশ ছাড়তে প্রস্তুতি সেরেছেন মুরাদ হাসান। রাতের একটি ফ্লাইটে তিনি বিদেশের পথে পাড়ি জমাবেন। সম্ভাব্য গন্তব্য কানাডা।
বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন। গতকাল বুধবার তিনি একটি টিকিট কাটেন বলে এয়ারলাইনস সূত্র জানিয়েছে।
ওই ফ্লাইটটি কাতারের দোহা হয়ে কানাডায় নামবে বলে জানা যাচ্ছে। এদিকে প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল, সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তাঁর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।