1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

আজ নবনির্মিত প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৮১ Time View
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি, সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধন করা হবে। প্রদর্শনী কেন্দ্রটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য দিয়েছেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত এই প্রদর্শনী কেন্দ্রটি বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।

প্রকল্প পরিচালক বলেন, ‘চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি) ’ ১ হাজার ৩ ’শ ৩ কোটি ৫০ লাখ ব্যয়ে ২০ একর জায়গাজুড়ে প্রদর্শনী কেন্দ্রটি নির্মাণ করেছে। চীন এই প্রকল্পে ৬ শ’ ২৫ কোটি ৭০ লাখ কোটি টাকা দিয়েছে।

প্রদর্শনী কেন্দ্রটি সম্পর্কে তিনি বলেন, কেন্দ্রটির ফ্লোর স্পেস ৩৩ হাজার স্কয়ার মিটার। এর মধ্যে ১৫ হাজার ৪১৮ স্কয়ার মিটারের একটি প্রদর্শনী হল রয়েছে। এখানে আধুনিক প্রদর্শনী কেন্দ্রটির নিজস্ব পানি শোধনাগার, সিএটিভি কন্ট্রোল রুম, ইন্টারনেটের জন্য ওয়াইফাই সিস্টেম, একটি আধুনিক ঝর্ণা ও রিমোট-কন্ট্রোলড প্রবেশ দ্বার।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গৃহায়ণ ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সরকারের সিনিয়র কর্মকর্তাগণ অন্যান্যের সঙ্গে পূর্বাচল নতুন সিটি প্রকল্প এলাকায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved