ঢাকা’র নবাবগঞ্জ উপজেলায় রামপুর বাজারের জিনিয়া গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয় নামে এক কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘঠনা ঘটে। এসময় প্রায় ১৫ লাখ টাকার কাপড় পুড়ে যায়।
মার্কেটের কাপড় ব্যবসায়ী রাশেদ জানান, সিসিটিভি ফুটেজে প্রথম সকাল ৮টায় আগুনের ধোঁয়া দেখা যায়। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে সকালেই আগুনের সূত্রপাত হয়েছিল।
নবাবগঞ্জ বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহাবুর রহমান জানান, ওই দোকানে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মালিক মোছা. পায়েল আলম জানান, দোকানের মোট ১৫ লাখ টাকার মালামালের সবটুকুই পুড়ে গেছে।