1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

আগামী বছরও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৭৬ Time View
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি, সংগৃহীত।

২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।



বৃহস্পতিবার সচিবালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে।



তিনি আরও বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে। কতটা পেছাবে, এটাও এই মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবারও বাড়ছে। আমাদের এখানে পরপর দুই বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল।



তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে- তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।



আগামী বছরে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা- এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কতদিন তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করেই আমরা পরে সিদ্ধান্ত নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved