1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে: ইসি

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান। শনিবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। ইসির প্রশিক্ষিত সাড়ে ৩ হাজার এক্সপার্ট মাঠপর্যায়ের প্রায় ৯ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

আনিসুর রহমান বলেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হবে। তবে ঠিক কত তারিখে ভোট নেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরো বলেন, ভোট সুষ্ঠু করার জন্য আইনে প্রিসাইডিং অফিসারদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, ভোটকে বিশ্বাসযোগ্য করার জন্য শুধু সুষ্ঠু নয়, অংশগ্রহণমূলক ভোট হতে হবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলেই ভোট শতভাগ সুষ্ঠু হবে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আইনের মধ্যে থাকলেই সুষ্ঠু এবং ঝুঁকিমুক্ত ভোট করা সম্ভব। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচনি কর্মকর্তাদের কাজ করতে হবে।

নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব বলেন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই বাক্য মনে রেখে ভোটের মাঠে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved