1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

আইসসহ ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার : গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View
আইসসহ ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার : গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৬৫ লাখ টাকার বিপুল পরিমাণ আইস ও ইয়াবার চালান উদ্ধার করেছে পুলিশ। এসময় মো. হোসেন (৩২) ও আবু হানিফ (৩৫) নামে দুই মাদক পাচারকারীকে আটক করে পুলিশ।

আজ (১৯ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমির খসরু সাংবাদিকদেও এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের বসানো চেকপোস্টে একটি ট্রাক তল্লাশি করে মাদকের চালানসহ তাদের আটক করা হয়। পরে মাদকবাহী ট্রাক সহ ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস জব্দ করে পুলিশ। আটকদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশের এ কর্মকর্তা।

আটক মো. হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচারের কাজে জড়িত রয়েছেন। আবু হানিফ তার সহযোগী হিসেবে কাজ করেন।

অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, ট্রাকটিতে আলুর বীজ সরবরাহের আড়ালে মাদকের এ চালান চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের উদ্দেশে পাচার করা হচ্ছিল।

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ১ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিসহ থানা পুলিশের একটি দল সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করি। একপর্যায়ে আলুর বীজ বোঝাই একটি ট্রাকের চালকের গতিবিধি সন্দেহ হলে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় আলুর বীজের আড়াল থেকে বিপুল সংখ্যক আইস ও ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। পরে ট্রাকের চালক মো. হোসেন ও আবু হানিফকে আটক করি।

এ সময় তিনি আরও বলেন, এ মাদক এ চালানের মূল হোতা আনোয়ার। এ চালানটি তারই বুঝে নেয়ার কথা ছিল। তাকেসহ মাদকের অর্থ যোগানদাতাকে আটকের চেষ্টা চলছে। সেই সঙ্গে এ আইস ও ইয়াবা বাংলাদেশের কোনো দুর্গম অঞ্চলে তৈরি করা হয়েছে নাকি অন্য কোনো দেশ থেকে আনা হয়েছে সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved