1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

অর্থপাচারের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে সমন জারি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৮৪ Time View

শ্রমিকদের পাওনা না দিয়ে অর্থপাচারের অভিযোগে ১৮ শ্রমিকের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) ড. ইউনূসের বিরুদ্ধে এ সমন জারি করেন শ্রম আদালত। শ্রম আদালত সূত্রে এই তথ্য জানা গেছে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েকজন শ্রমিক একটি মামলা করেছে বলে শুনেছি। তবে সমনের কপি এখনো আমরা হাতে পাইনি। হাতে পাওয়ার পর ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করে জবাব দেব। এটি কোনো ফৌজদারি মামলা না, সিভিল মামলার সমন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে আরেকটি মামলায় বিচারাধীন। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত: গত ৬ জুন ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved