1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

অপহরণের একমাস পর অপহৃত কিশোরী উদ্ধার: গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের এক মাস পর অপহৃত এক কিশোরী (১৩)কে রাজবাড়ী থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় অভিযুক্ত সোহান (২২) ও রাসেল (৩৬)কে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকা থেকে অপহৃত হন ওই কিশোরী। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে রাজবাড়ী এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।

মামলার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহান ফেসবুক ও মোবাইল ফোনে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে অভিযুক্ত সোহান মোবাইল ফোনের মাধ্যমে ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। ওই কিশোরী এ প্রস্তাবে রাজী না হলে তাকে অপহরণ করে উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি দেয়। পরবর্তীতে গত ৮ জানুয়ারি ওই কিশোরীকে হীরাঝিল এলাকা থেকে আসামীরা অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে সোহানের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে সে অপহৃতের পরিবারের সঙ্গে নানা তালবাহানা করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, থানায় মামলা হওয়ার পর থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে থানার একটি দল রাজবাড়ীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার আসামিদের শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved