1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তীকালীন জামিন নামঞ্জুর ফখরুল-আব্বাসের

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৮১ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় বুধবার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে এ জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ফখরুল-আব্বাসের পক্ষে জামিনের আবেদন করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিপন ও জাকির হোসেন জুয়েল।

এর আগে ১৫ ডিসেম্বর তৃতীয় দফায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। ওই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

প্রসঙ্গত: গত ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ৮ ডিসেম্বর গভীর রাতে তাদেরকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর দুপুরে তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। ওইদিন বিকালে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved