1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

অটো চলাচল করতে না দেওয়ায় অটো চালকদের হঠাৎ রাস্তা অবরোধ: বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১১১ Time View
অটো চলাচল করতে না দেওয়ায় অটো চালকদের হঠাৎ রাস্তা অবরোধ: বিক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কে অটো চলাচল করতে না দেওয়ায় অটো চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ অটো চালকরা। এতে করে সড়কে প্রায় ৪ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রী, অফিসগামী চাকরীজী, গার্মেন্ট ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা। মঙ্গলবার (৩১ মে) সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ বিক্ষোভ করতে থাকে তারা। তবে ইজিবাইক ও ব্যাটারী চালিত রিক্সা চলাচলে কোন শৃঙ্খলা না থাকায় প্রতিনিয়ত যানজট লেগে থাকায় সিদ্ধিরগঞ্জপুল থেকে কদমতলীপুল পর্যন্ত অটো চলাচল নিষিদ্ধ করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত রাস্তা অবরোধ করায় প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় তারা লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান করে এবং রাস্তায় অগ্নিসংযোগ করে। এতে করে গার্মেন্ট শ্রমিক, চাকুরীজীবি, শিক্ষার্থীদের পায়ে হেটে যেতে দেখা গেছে।

ফারুক নামে এক অটো চালক জানায়, তারা দীর্ঘদিন ধরে এ রাস্তায় অটো চালিয়ে তাদের সংসারের খরচ বহনসহ যাবতীয় খরচ বহন করে আসছিলো। কিন্তু গত কয়েকদিন ধরে র‍্যাবের সদস্যরা তাদের মূল সড়কে অটো নিয়ে চলাচল করতে দিচ্ছে না। মেইন রোডে অটো চলাচল করতে না দেওয়ায় তাদের আয় কম হচ্ছিল। এতে তাদের সংসারের খচর বহন করতে হিমশিম খেতে হচ্ছে।

লিটন নামে এক অটো চালক জানান, আমাদেরকে হঠাৎ করে মেইন রোডে চলাচল করতে দিচ্ছে না। অটো নিয়ে মেইন রোডে উঠলেই তারা আমাদের ডিএনডি লেকের রাস্তা দিয়ে চলাচল করতে বলে। লেকের পাশে যে সড়ক রয়েছে সে সড়কের কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তাই ওই রাস্তায় অটো নিয়ে চলাচল করা সম্ভব না। যদি ওই রাস্তাটা গাড়ি চলাচলের জন্য উপযুক্ত করে দেয় হতো তাহলে আমরা ঐ রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম।

ভোগান্তিতে পড়া আজিম উদ্দিন নামে এক কলেজ শিক্ষার্থী জানান, সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্ত রাস্তা বন্ধ থাকায় বাসায় চলে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, অটোচালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে মেইন রোডে অটো চলাচল করতে হলে সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে। কোনোরকম বিশৃঙ্খলা করে রাস্তায় যানজটের সৃষ্টি করা যাবে না।

র‍্যাব-১১’র অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, আমরা কোনো অটো চালককেই অটো চলাচল বন্ধ করতে বলিনি। তারা অবশ্যই অটো চালাবে। কিন্তু নিয়ম মেনে চালাতে হবে।

তবে অটোচালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট মুক্ত করতে কাজ করায় আইনশৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved