1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

অক্টোবর মাসেই ডেঙ্গু রোগী ছাড়াল ৪ হাজার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৭৮ Time View

ডেঙ্গুর প্রকোপ গত দুই দিন কম থাকলেও আবারও বেড়েছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৯ জন। এ নিয়ে চলতি অক্টোবর মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫৫ জন এবং ঢাকার বাইরের ৩৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৩১৯ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ নিয়ে চলতি মাসে মারা গেছেন ১৭ জন। আর চলতি বছরে সর্বমোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী এখন ভর্তি রয়েছেন ৮৩৮ জন এবং ঢাকার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৬৯ জন রোগী ভর্তি আছেন এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছেন ১৬৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৭ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনসহ মোট ৫৭। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।

এদিকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় ঢাকার দুই সিটি করপোরেশন নামে মাত্র মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর অনেক এলাকায় এখন নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved