1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশের সেই ট্রাফিক সার্জেন্ট ক্লোজড - Globalprime24.com
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশের সেই ট্রাফিক সার্জেন্ট ক্লোজড

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।


শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস সাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়েছে।



আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট। মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি ঢাকার (সদও দপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো। এতে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



এর আগে দুপুরে বিএনপি নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠান শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved