1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মেয়েদের তেঁতুল খেতে বলা হয় কিন্তু ছেলেদের নিষেধ করা হয় কেন? - Globalprime24.com
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

মেয়েদের তেঁতুল খেতে বলা হয় কিন্তু ছেলেদের নিষেধ করা হয় কেন?

গ্লোবালপ্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। সে ছেলে হোক কিংবা মেয়ে বছর আট হোক কিংবা ৮০। তেঁতুল মানেই আপনার জিভে পানি। কিন্তু আপনি জানেন কি, তেঁতুল একটা উপকারী ফল? এর অনেক পুষ্টিগুণ রয়েছে।



যদিও প্রচলিত রয়েছে ছেলেদের তেঁতুল খেতে নিষেধ, কিন্তু মেয়েদের খেতে বাধা নেই। কিন্তু কেন মেয়েদের টক খেতে বলা হয়, ছেলেদের খেতে নিষেধ করা হয়? ভুল ধারণা মানুষের মনে এটি খেলে রক্ত পানি হয়ে যায়। তবে এটি ঠিক নয়। বিষয়টি এমন বরং তেঁতুল খেলে এটি ছেলে ও মেয়ে উভয়েরই উপকার হয়।



তবে এক গবেষণা সূত্রে জানা গেছে, তেঁতুল পুরুষ মানুষের যৌন ক্ষমতা আরও বৃদ্ধি করে। আর মেয়েদের জন্যও এটা অনেক কাজ করে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা তাদের দেহের ক্ষত পূরণে সাহায্য করে। আর মেয়েদের শরীরে বেশি ক্ষত হয়, বিশেষ করে প্রতিমাসে তো হয়ই, আর প্রেগন্যান্সির সময়েও। এটি খেলে মুখের রুচি ফিরে নিয়ে আসে। ফলে মেয়েদের স্বাস্থ্য ঠিক থাকে এবং রক্তের চর্বি কমানোর মাধ্যমে মা ও বাচ্চার রক্ত চলাচল ঠিক রাখে।



তাই এটি কারও জন্য নিষেধ নয়; বরং সীমার মধ্যে সবারই খাওয়া উচিত। এটা প্রচলিত গ্রাম্য কুসংস্কার মাত্র। টক খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য উপাদান থাকে, যা আমাদের জন্য জরুরি। তাই পরিমিত টক খেলে ছেলে ও মেয়ে উভয়ের জন্যই উপকারী।



আর তেঁতুলে রয়েছে অনেক পুষ্টিউপাদান। যেমন— জলীয় অংশ (গ্রাম) ২০.৯ মোট খনিজ পদার্থ (গ্রাম) ২.৯, আঁশ (গ্রাম) ৫.৬ – ১.০, খাদ্যশক্তি (কিলোক্যালরি) ২৮৩, আমিষ (গ্রাম) ৩.১, চর্বি (গ্রাম) ০.১, শর্করা (গ্রাম) ৬৬.৪, ক্যালসিয়াম (মিলিগ্রাম) ১৭০, আয়রন (মিলিগ্রাম) ১০.৯ – ১.০, ক্যারোটিন (মাইক্রোগ্রাম) ৬০, ভিটামিন বি১ (মিলিগ্রাম) –০.০১, ভিটামিন বি ২ (মিলিগ্রাম) ০.০৭ এবং ভিটামিন সি (মিলিগ্রাম) ৩৬।



এ বিষয়ে চিকিৎসকরা বলেন, সবার জন্যই প্রয়োজনীয় টক খাওয়া উচিত। তবে বেশি পরিমাণে খেলে সেটি ষধীধঃরাব হিসেবে কাজ করতে পারে, যা সুস্থ ছেলে কিংবা মেয়ের জন্য সমস্যার কারণ হতে পারে। সূত্র যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved