1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
চট্টগ্রামে বিএনপি’র প্রার্থী গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত - Globalprime24.com
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিএনপি’র প্রার্থী গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত

গ্লোবালপ্রাইম ডেক্স
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪১ Time View

চট্টগ্রামে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। বুধবার বিকাল সোয়া ৫ টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।



এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। বুধবার এক বিবৃতিতে এই দাবি জানান বিএনপি মহাসচিব।



স্থানীয় বিএনপি নেতারা জানান, এরশাদ উল্লাহ দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এরশাদ উল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি।



এরশাদ উল্লাহর সমর্থকরা জানান, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। এসময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এসময় আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা।



বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved