1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ - Globalprime24.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহমাদুল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। একই দিন সংস্কারের জন্য গণভোটও হবে। এই গণভোট ও নির্বাচনের ঠিক এক দিন আগে ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দাঁড়িয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারী) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তিনি। তার কথা, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে।’



ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংস্কার যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখেই কার্যকর করা হয়। তিনি বলেন, ‘একইসাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়-হোক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার।’



প্রসঙ্গত: আগামীকাল দেশের ২৯৯টি আসনে এক যোগে সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভোটের কার্যক্রম। এই ভোট গ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন। সাদা ব্যালট ও গোলাপি ব্যালট। তার মধ্যে সাদা ব্যালট পেপারটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। গোলাপি ব্যালট পেপারটিতে গণভোট হবে। সেখানেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved