খালেদা জিয়ার তিন আসনে কোন প্রার্থী দিবে না এনসিপি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে কোন প্রার্থী ঘোষণা করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে তাদের প্রাথমিক সম্ভম্য প্রার্থী ঘোষণা করেছেন। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া।