1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
এডিবি ঋণ দিচ্ছে প্রযুক্তি শিক্ষা বিস্তারে - Globalprime24.com
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

এডিবি ঋণ দিচ্ছে প্রযুক্তি শিক্ষা বিস্তারে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ Time View

এশিয়ান ডেভোলেপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং তথ্য প্রযুক্তি (আইটি) প্রোগ্রামের উন্নতির জন্য ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। স্থাণীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সংস্থাটির সোশ্যাল সেক্টর ইকোনমিস্ট রিওতারো হায়াশি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তি গ্রহণকে ত্বরান্বিত করতে এবং ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য এ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, উচ্চ শিক্ষা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের উন্নীত করা সময়ের প্রয়োজন। উদ্যোক্তা যারা দেশের আইটি শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে তাদের জন্য এ ঋণ কাজে লাগবে।

প্রকল্পটি বাংলাদেশের শীর্ষ স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং তথ্য প্রযুক্তি ডিগ্রি প্রোগ্রামগুলোকে আপগ্রেড করবে। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এ অর্থ ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved