1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক নিতে রাজি হল এনসিপি - Globalprime24.com
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক নিতে রাজি হল এনসিপি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২ Time View

বহু আলোচনার পর অবশেষে ‘শাপলা’ প্রতীক নিতে রাজি হল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এর আগে শাপলা প্রতীক নিয়ে গত ৪ মাস ৯ দিন ধরে দলটির নেতাদের সাথে টানাপড়েন চলছিল নির্বাচন কমিশনের। সম্প্রতি ইসি প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে। তবে এনসিপি তিনটি প্রতীক চেয়ে নতুনভাবে আবেদন করেছে। প্রতীক তিনটি হল- শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি। এর মধ্যে যে কোন একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে দলটি।



রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে নতুন করে প্রতীক বরাদ্দের এ আবেদন করেন।



এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি দলের প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে বলেও জানান তিনি।



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন নিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি গডফাদারদের রাজনীতি থেকে সরে আসতে পারে, তাহলে আমরা জোটে যাব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved