1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

৭ই মার্চের ভাষণ এখন গবেষণার অন্যতম বিষয়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১৬৭ Time View

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ যে কারণে ইউনেস্কো এটিকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষিতে এ ভাষণের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে সঞ্চারণের লক্ষ্যে ৭ই মার্চকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ বুধবার (১৭ মার্চ) সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে জাতীয় জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্লেষণ ও দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণসমূহের বেশিরভাগই ছিল লিখিত কিন্তু বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল অলিখিত। শ্রেষ্ঠ ভাষণসমূহে শব্দ প্রক্ষেপণ হার ছিল প্রতি মিনিটে ৫৫ হতে ৬০টি। কাকতালীয়ভাবে ৭ই মার্চের ভাষণে শব্দ প্রক্ষেপণের হারও ছিল প্রতি মিনিটে ৫৮টি। সেজন্য এ ভাষণ আজ দেশে-বিদেশে গবেষণার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন।

আরও পড়ুন- সততার পথে থেকে বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন: প্রধানমন্ত্রী

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিক এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে (একই ভেন্যুতে) জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ’ আয়োজিত আবৃত্তিকার ও কবিদের শতকণ্ঠে ‘শিখরে শতক, শিকড়ে পঞ্চাশ’ শীর্ষক আবৃত্তি ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved