1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

স্কুলছাত্রী অপহরণের ঘটনায় ৪ দিনেও মামলা নেয়নি পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৫৪ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুমাইয়া (১৪) নামে তেতুইতলা কবি নজরুল বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ মে) এ ঘটনার থানায় অভিযোগ দেয়ার পর ৪ দিনেও মামলা হয়নি এবং আসামিদের গ্রেফতার কিংবা অপহৃতকে উদ্ধারে পুলিশের কোন তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে।

গত ২৮ মে এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা প্রবাসী হওয়ায় তার চাচা আড়াইহাজারের নয়নাবাদ এলাকার সামসুল হকের ছেলে মোঃ শামীম বাদী হয়ে থানায় একটী অভিযোগ দায়ের করেছেন। মোঃ শামীম জানান, আমরা আমাদের মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করলেও পুলিশ কোন উদ্যোগ নিচ্ছেনা।

ঘটনার পর অভিযোগ দেয়ার পরও ৪ দিন পার হয়ে গেছে অথচ থানায় কোন ধরনের মামলা গ্রহণ করা হয়নি। আসামিদের গ্রেফতার কিংবা ভিকটিমকে উদ্ধারেও পুলিশের কোন ভূমিকা দেখা যাচ্ছেনা। এর মধ্যে দুজন আসামিকে আটক করা হলেও পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন:     ছেলেকে খুন করে পালিয়ে গেল মা!  

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৩ মে সকালে তার নবন শ্রেণীর এ্যাসাইমেন্ট আনার জন্য বাড়ি থেকে স্কুলে যায়। পরে তার আর কোন খোঁজ না পেয়ে শামীম নিজেই তাকে খুঁজতে বের হন। পথিমধ্যে যুবলীগ নেতা জামাল হোসেনের বাড়ির সামনে গিয়ে লোকমুখে তিনি জানতে পারেন একটি সিএনজি যোগে তার ভাতিজিকে খগকান্দা দক্ষিন নয়াপাড়া এলাকার শাহজালালের পুত্র সাব্বির (২২), জব্বর আলীর পুত্র শাহ আলম (৪৮), শাহ জালালের পুত্র সোহেল (২৪)  অপহরণ করে নিয়ে যায়। অভিযোগে জব্বর আলীর পুত্র শাহজালালকেও বিবাদী করা হয়। এখনো সুমাইয়ার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনা বিবাদীদের বাড়িতে গিয়ে জানালে ১ নং বিবাদীর পিতা ও ৪ নং বিবাদীকে জানালে তারা উল্টো হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, আমরা ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। দুজন আটক আসামিকে ছাড়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, দুজন বয়স্ক হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved