1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ১৪৩ Time View

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১ মে) ভোরবেলা এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ৫ জনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে তিনজন মারা যান।

নিহতরা হলেন- উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ৫ জন ব্যক্তি উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। শনিবারও একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপের ওপর তারা বসেন।

এ সময় ইউটার্ণ নেওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায় এবং ৫ জনই গুরুতর আহত হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন- না’গঞ্জে স্বামীর পরকিয়ায় কিটনাশক পানে স্ত্রীর আত্মহত্যা

পরে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান এবং বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, ঘাতক কাভার্ডভ্যান ও চালক পালিয়ে গেলেও তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved