1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরলেন হেফাজত আমির

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৫ Time View
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। ফাইল ছবি, সংগৃহীত।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে হাসপাতাল থেকে তিনি মাদ্রাসায় ফিরেছেন।

 

আরও পড়ুন :ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের হাজতির মৃত্যু 

 

বিষয়টি হেফাজত আমিরের একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী নিশ্চিত করেছেন।তিনি (একান্ত ব্যক্তিগত সহকারী) হেফাজত আমির সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ায় শুকরিয়া জ্ঞাপন করে এক সংক্ষিপ্ত ক্ষুদে বার্তা দিয়েছেন নিজের ফেসবুক একাউন্টে।

 

 

সেখানে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ আমিরে হেফাজত কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী ৪ দিন চট্টগ্রাম সি.এস.সি.আর হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নেয়ার পর আজ রাতে রিলিজ পেয়েছেন।

 

আরও পড়ুন :ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি, বাড়ি বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু 

 

তিনি আরও উল্লেখ করেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন শায়েখ পরিপূর্ণ সুস্থ আছেন। সর্বশেষে দেশ-বিদেশে সকলের নিকট বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াতের জন্য দোয়া কামনা কররেছেন তিনি।

 

 

এদিকে, আল্লামা বাবুনগরীকে ডাক্তারগণ বিশ্রাম, প্রোগ্রাম, টেনশন ইত্যাদি পরিমিত করে করার পরামর্শ দিয়েছেন। এদিকে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকগণ নিয়মিত খাওয়া-দাওয়া ও ঘুমানোর কথা বলেছেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য যে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল। এর আগে বুধবার রাতে হুজুরের জ্বর হয়েছিল। এরমধ্যে শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৬৭ বছর বয়সি আল্লামা বাবুনগরীর কিডনী ও ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছেন।

 

 

অন্যদিকে, আজ বৃহস্পতিবার ঢাকায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী উপস্থিত থাকবেন। উক্ত পরিচিতি সভা ঢাকা খিলগাও মাখজানুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

 

উক্ত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় সকল দায়িত্বশীলদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী আহবান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved