নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘ’র উদ্যোগে আড়াইশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ মে) রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালু হাজী রোড, ধনু হাজী রোড, মিজমিজি মধ্যপাড়া, মিজমিজি বাতান পাড়া এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- সেমাই, দুধ, চিনি, পোলাও চাল, ডাল, নারিকেল।
বিতরণকালে উপস্থিত ছিলেন, হাজী মারফত, জয়নাল আবেদিন, আব্দুল বাতেন, আবুল হোসেন, রমিজ উদ্দিন, প্রকৌশলী হোসেন, আলী আজগর, ইসলাম, অ্যাডভোকেট মাসুদ রানা ও হাজী আব্দুল হক। এছাড়াও সংগঠনটির সভাপতি জাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিক্ত, সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল রিমন, ফাহিম, ইয়াসিন, জিহাদুল ইসলাম, আসিফ, রাব্বি, নাঈমুর রহমান প্রমূখ।
আরও পড়ুন:- সিদ্ধিরগঞ্জে বাড়িতে বাড়িতে গিয়ে দুস্থদের মাঝে ‘আলোর ফেরিওয়ালা’র ঈদ সামগ্রী বিতরণ
উল্লেখ্য যে, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সেচ্ছাসেবী ‘আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘ’ নামক এ সংগঠনটি।