1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সবজি বহনকারী পিকআপ মিলল ৩৫৫ বোতল ফেনসিডিল, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ১৩৭ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে বাইপাস থেকে সবজি বহনকারী ১ টি মিনি পিকআপ থেকে ৩৫৫ বোতল ফেনসিডিল’সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান ১১ এপ্রিল রবিবার এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩, এর একটি আভিযানিক দল টাঙ্গাইলের মির্জাপুরে বাইপাস থেকে বেগুন ও সবজি বহনকারী পিকআপে ৩৫৫ বোতল ফেনসিডিল ‘সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক ব্যবসায়ী পিকআপ চালক মোঃ সিরাজুল ইসলাম (২৪) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মালদাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও অপর মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার মদনখালী গ্রামের দুলা মিয়ার ছেলে।

আটককৃত ৩৫৫ বোতল ফেন্সিডিল এর আনুমানিক মূল্য তিন লক্ষ ৫৫ হাজার টাকা। আসামীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা সহ’অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

আটককৃত আসামীরা মির্জাপুর থানা এলাকা’সহ আশেপাশের থানা এলাকাগুলোতেও মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। আসামীদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন- টাঙ্গাইলে র‌্যাব-১২’র অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved