1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে রিজভী: আপনারা আগে টিকা নিলে জনগণ ভরসা পাবে

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ১৮৭ Time View
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি, সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ভারত থেকে পাঠানো করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রিজভী।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়ে পৃথিবীর দেশে দেশে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা মানুষকে আস্থা ও ভরসা দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন যে আপনারাও সেই পথ অনুসরণ করুন। তাদের মতো আপনারাও সাহসী পদক্ষেপ নিন। আপনারা আগে টিকা নিলে জনগণ ভরসা পাবে। তখন দেশের মানুষ নিশ্চিন্তে এই টিকা নিতে সাহস পাবে। টিকা নিয়ে তখন ভ্রান্ত ধারণাও কেটে যাবে। অনাগ্রহ কাটিয়ে টিকা নিয়ে আগ্রহী হবে দেশবাসী। তখন জনগণ উপলব্ধি করবে, আপনারা দেশের মানুষের কল্যাণে নিবেদিত।  জনগণকে আপনারা সত্যিকার অর্থেই ভালবাসেন।’

আরও পড়ুন:- বরুড়ায় নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা

তিনি বলেন, ভারত নিজেরা আগামী মার্চ থেকে এই টিকার পরীক্ষা শুরু করবে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। সুতরাং আমরা কি বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের টিকা পরীক্ষার?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved