1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

মিয়ানমারে সেনাবাহিনীর গুলিতে নিহত ৪৩ শিশু

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৪৭ Time View

আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন। সামরিক অভিযান শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলেও সতর্ক করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি। জান্তা বাহিনীর দমন-পীড়নের মধ্যেই মিয়ানমারজুড়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ।

মিয়ানমারের জান্তা বাহিনীর তাজা গুলি দমিয়ে রাখতে পারছে না সাধারণ মানুষকে। নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রতিদিনই কোল খালি হচ্ছে অসংখ্য মায়ের। এরপরও সেনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিক্ষোভে নামে শত শত মানুষ। এ সময় মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। অনেক বাড়িঘরে ধরিয়ে দেয়া হয় আগুন। এ ছাড়া আরেক শহর দাওয়ে সংবিধান পুড়িয়ে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।

আরও পড়ুন- মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অর্ধশত বিক্ষোভকারী নিহত

এদিকে সেনাদের বিরুদ্ধে বিক্ষোভে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছেন মিন্দানাও শহরের মানুষ। এদিন বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় নিরাপত্তা বাহিনী। প্রাণ হারান বেশ কয়েকজন। মিন্দানাও ছাড়াও বিক্ষোভ হয়েছে ইয়াঙ্গুনেও। সন্ধ্যায় সেনাবাহিনীর অবৈধভাবে ক্ষমতা দখলের এক মাস পূর্তিতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে প্রতিবাদ জানান শত শত মানুষ। এ সময় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণ করেন তারা।

এছাড়াও মিয়ানমারের রাজনৈতিক নেতারা গ্রেফতার আছেন সেনা অভ্যুত্থানের পর থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved