1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অর্ধশত বিক্ষোভকারী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৭০ Time View

মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত অর্ধশত বিক্ষোভকারী নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সামরিক বাহিনী দেশের মানুষ ও গণতন্ত্রকে রক্ষা করবে জান্তা সরকার ঘোষণা দেয়ার পর এ গুলির ঘটনা ঘটল।

দেশটিতে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে শনিবারও ইয়াঙ্গুন, মান্দালে এবং অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। যদিও দেশটির সামরিক সরকার হুঁশিয়ার করে দিয়ে বলেছিল যে, রাস্তায় নামলে তাদের ‘মাথা ও পিঠে’ গুলি করা হবে।

সামরিক অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়া আইনপ্রণেতার নিয়ে তৈরি করা জান্তা বিরোধী গ্রুপ সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা বলেছেন, আজ সশস্ত্র বাহিনীর জন্য লজ্জার একটি দিন। তিনি বলেন, সেনাবাহিনীর জেনারেলরা ৩০০ শতাধিক নিরপরাধ বেসামরিক ব্যক্তিকে হত্যা করে সশস্ত্র বাহিনী দিবস পালন করছে।

আরও পড়ুন- মিয়ানমারে বিক্ষোভ দমাতে ট্যাঙ্ক টহল, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ

মিয়ানমার নাউ জানিয়েছে, ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারী জনতার ওপর গুলি চালালে অন্তত চারজন নিহত হয়। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানায় তারা। শহরটি ইনসেইনে আরেকটি বিক্ষোভে স্থানীয় অনূর্ধ্ব-২১ দলে খেলা ফুটবলারসহ তিনজন নিহত হয়েছে।

এদিকে লাশিও শহরে চারজন এবং পৃথক ঘটনায় ইয়াঙ্গুনের কাছে বাগো অঞ্চলে আরও চারজন নিহত হয়েছে। এ ছাড়া হোপিন শহরে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved