সকাল বেলার সজীব হাসি দেখতে চাই,
তুমি নামের পাখির কথা শুনতে চাই,
রাত্রি বেলার স্বপ্ন কথা জানতে চাই,
তোমার মনের কল্প রাজ্যে ঘুরতে চাই,
দুজন মিলে কল্পরাজ্যে বসতে চাই,
আকাশ সম ইচ্ছে গুলো জানতে চাই,
দুজন মিলে মেঘের বাড়ি ঘুরতে চাই,
ভালোবাসার অর্থ টুকু বুঝতে চাই,
তোমার চোখের ভাষা আমি পড়তে চাই,
তোমার মনের কথা আমি খুঁজতে চাই,
তোমার হাতে হাতটি রেখে কিছুটা পথ চলতে চাই।
থাকনা, এসব না হয় নাইবা হলো,
তোমার হাতে হাতটি রেখে নাইবা চলা হলো,
তোমার কল্প রাজ্যে আমার জায়গা নাইবা হলো।
সকাল বেলা এসে,মিষ্টি হাসি হেসে,
একটু ভালোবাসা মেখে,
সকাল বেলার খুশি খানা দেখিয়ে যেতেই পারো।
তোমার খুশি গায়ে মেখে,
সকল ব্যাথা দূরে রেখে,
সুখগুলো সব আমার কাছে করতেই পারি জড়ো।
তবু তুমি ভোরের হাসি দেখিয়ে যেতেই পারো।