বিএনপির নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ শুক্রবার (৫ মার্চ) তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
আরও পড়ুন- বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না: ওবায়দুল কাদের
এসময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটছে কী না সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই এ আইন করা হয়েছে, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা।’
ওবায়দুল কাদের আরো বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর যে ঈঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাতে দেশবাসী বিক্ষুব্ধ। এই বক্তব্য বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।