1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

মুজিববর্ষে বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের: ভারতের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৬৫ Time View
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি:- সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুজিববর্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।

আজ বুধবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সব ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এ মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’

উল্লেখ্য যে, আগামী ২৬-২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় উভয় প্রধানমন্ত্রী একইসঙ্গে নিজ নিজ দেশের পক্ষে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে পৃথক দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন।

দুদিনের সফরে মূলত মুজিববর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যৌথ উদযাপন উপলক্ষে এই সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। সফরে ২৬ মার্চ বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

 

আরও পড়ুন- না ফেরার দেশে ব্যারিস্টার মওদুদ আহমদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved