1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কাছে হুইপপুত্রসহ সব দোষীর বিচার দাবি ব্যাংকার মোর্শেদের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ১৯৫ Time View

চট্টগ্রামের ব্যাংকার ও তরুণ ব্যবসায়ী মোর্শেদ চৌধুরীকে হুমকি প্রদান ও মানসিক চাপ প্রয়োগে আত্মহত্যায় বাধ্য করার দায়ে হুইপপুত্র শারুন চৌধুরীসহ প্রকাশ্য ও অপ্রকাশ্য থাকা সকল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে নিহত ব্যাংকারের স্ত্রী শিক্ষিকা ইশরাত জাহান চৌধুরী এমন দাবি জানিয়ে সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ তুলে ধরেছেন। এই সাংবাদিক সম্মেলনে তাঁর সাথে মোর্শেদ চৌধুরীর মা নুর নাহার ও কন্যা মোবাশ্বিরা জাহান চৌধুরী জুমও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়ে ইশরাত জাহান চৌধুরী বলেন, আমার নিষ্পাপ মেয়েটি আপনার মাধ্যমে তার বাবার আত্মহত্যায় প্ররোচনাকারীদের উপযুক্ত বিচার পাবে বলে আমি বিশ্বাস করি।”

লিখিত বক্তব্যে ইশরাত জাহান চৌধুরী বলেন, শারুনের পার্টনার পারভেজ সাকিব গং আমার স্বামীকে ২৫ কোটি টাকা ঋণ দেয়। তার বিপরীতে মোর্শেদ তাদের প্রায় ৩৮ কোটি টাকা পরিশোধ করে। তা সত্ত্বেও হুইপ পুত্রের সেই সহযোগিরা অলিখিত চেক ও স্টাম্পের ভয় দেখিয়ে আরো টাকা দিতে চাপ দেয়। নানাভাবে হুমকি দেয়। ফ্ল্যাটে হামলা চালায়। পাসপোর্ট কেড়ে নেয়। জীবনযাত্রা সংকুচিত করে ফেলে। অতিষ্ঠ হয়ে মোর্শেদ দেশ ত্যাগ করতে চাইলেও তাদের কারণে সফল হননি। ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

‘আত্মহত্যার প্ররোচনাকারী কারা? ” এমন প্রশ্নে ব্যাংকার মোর্শেদের স্ত্রী বলেন, সুইসাইড নোট অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে মামলায় অভিযুক্ত যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, চিটাগাং চেম্বারের সাবেক দুই পরিচালক জাবেদ ইকবাল, তার ভাই পারভেজ ইকবাল ও নাইম উদ্দিন সাকিব। এছাড়াও বিভিন্ন সূত্রে হুইপপুত্র শারুন চৌধুরী ও আরসাদুল আলম বাচ্চু গং-দের নামও উঠে আসে।

শারুনের সঙ্গে এই লেনদেন নিয়ে মোর্শেদের কথা হয়। ব্যবসায়ী আজম খানের উপস্থিতিতেও শারুন, সাকিব, পারভেজ, জাভেদ গংয়ের বৈঠক হয়। বাসায় মোর্শেদকে ডেকে নিয়ে যাওয়া হয়।

‘শারুন কীভাবে কী কী চাপ দিয়েছে?’ এই প্রশ্নের জবাবে ইশরাত জানান বলেন, শারুণ ফোন করে চট্টগ্রামের রেডিসন হোটেলে দেখা করতে বলে। শারুন সরাসরি বিনিয়োগ না করেও কেন সাকিব-পারভেজের হয়ে হস্তক্ষেপ করছেন, চাপ প্রয়োগ করছেন, তা জানতে চেয়েছিল আমার স্বামী মোর্শেদ। মোর্শেদ জানতে চেয়েছিল, ‘আপনার সাথে তো কোন লেনদেন নেই। আপনি কেন মাঝখানে কথা বলছেন?’
পাল্টা উত্তরে হুইপপুত্র বলেন, ‘লেনদেন আছে কি নেই, তা নিয়েও এখন কথা হবে। আগে আসেন। মিট করেন।’
রেডিসনে যাওয়ার হুমকির রাতে ২৯ মে ২০১৯ তাদের ফ্ল্যাটে সন্ত্রাসীরা হামলা চালায়। এ উভয় ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে।’
‘ওই রাতে ব্যবসায়ী আজম খানের বাসায় মোর্শেদকে ডেকে নেওয়া হয়, সেখানে শারুনও উপস্থিত ছিলেন বলে জানান ইশরাত।

তিনি বলেন, শারুনের সহযোগী ছিল শহীদুল হক চৌধুরি, রাসেল, চিটাগাং চেম্বারের সাবেক দুই পরিচালক জাবেদ ইকবাল ও তার ভাই পারভেজ ইকবাল এবং নাঈম উদ্দিন সাকিব। আত্মীয় হিসেবে এমপি দিদারুল আলম মধ্যস্থতা করতে চেয়েছেন। শারুন ও পারভেজ না আসায় তা সম্ভব হয়নি। হুইপপুত্র শারুন ও তার বন্ধুরা মোর্শেদের ওপর চাপ সৃষ্টি করে। এই চাপ আত্মহত্যা প্ররোচনার মধ্যে পড়ে।

২০১৮ সালের মে মাসে সাকিবের বাবা এনসিসি ব্যংক চেয়ারম্যান এম আবু মহসিন তাদের পাঁচলাইশ এমএম টাওয়ারে মোর্শেদকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক নির্যাতন করে। ওই দিন জোরপূর্বক স্ট্যাম্প ও অলিখিত চেকে সই নেয়। মোবাইল ও পাসপোর্ট কেড়ে নেয়।

২০১৯ সালে ২৯ মে চিটাগাং চেম্বারের পরিচালক হুইপপুত্র শারুন চৌধুরীকে নিয়ে দুটি গাড়িতে করে ১০-১২ জন যুবক বাসায় আসেন। পারভেজ ইকবাল দলের অন্যদের নিয়ে লিফটে করে ওপরে উঠে বাসার দরজা ধাক্কাতে থাকে। এ সময় দরজা খুলতে না চাইলে লাথি মারতে থাকে তারা। নিজের ও শিশুকন্যার নিরাপত্তার জন্য দরজা খুলতে না চাইলেও দরজার অন্যপ্রান্ত থেকে হুমকি দিয়ে পারভেজ ইকবাল দরজা খুলতে চাপ দিতে থাকেন। ভীত হয়ে পালিয়ে আমরা নিকটাত্মীয়ের বাসায় আশ্রয় নিই। সহযোগিতা চাই পুলিশের কাছে। থানায় জিডিও করি, কিন্তু শেষরক্ষা পাননি মোর্শেদ। চাপ সইতে না পেরে দেশ ছেড়ে জাপান চলে যেতে চাইলে, তারা খবর পেয়ে তার পাসপোর্ট কেড়ে নেয়। এভাবে তার আত্মরক্ষার সব পথ বন্ধ হয়ে যায়।

 

আরও পড়ুন- করোনার উপসর্গ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহরিয়ারের মৃত্যু

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved