1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

নির্বাচন কমিশন স্রেফ আ’লীগের নির্বাচনী পোস্ট বক্স: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১৯৬ Time View
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি, সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ জানে, আওয়ামী লীগের আমলে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হারজিত নির্ধারিত হয় না। হারজিত নির্ধারিত হয় গণভবনে। নির্বাচন কমিশন স্রেফ আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স। নির্বাচন কমিশনের কাজ, আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা।

আজ সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন- মতিঝিলে বুক বাইন্ডিং কারখানা থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা বসুরহাট পৌরসভায় তার আপন ছোট ভাই আবদুল কাদের মির্জার বিজয়ে অতি আনন্দিত হয়েছেন। খুশিতে গদগদ হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন– বসুরহাটে যে নির্বাচন হয়েছে, সেটি নাকি স্বচ্ছতার মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ‘বসুরহাট’ মডেল নির্বাচন চান।

‘ওবায়দুল কাদের সাহেব এবং নিশিরাতের প্রধানমন্ত্রীর ‘বসুরহাট মডেলের’ মর্মার্থ হলো ‘সবই আমরা আমরা’। এই মডেলে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে।’

তিনি বলেন, এমন বিরোধিতা করে একদিকে গণমাধ্যমকে ব্যস্ত রাখা যায়, অন্যদিকে নির্বাচন নামের প্রহসনকে আলোচনায় রাখা যায়। এটিই হলো ‘বসুরহাট’ মডেল।

‘এ খেলার মাস্টার মাইন্ড শেখ হাসিনা আর খেলোয়াড় হিসাবে আছে পুলিশ প্রশাসন। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে হাতের পুতুল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved