বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন ক্ষসতাসীন দলের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক হুইপ সৈয়দপুরের নেতা শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজকে বিএনপিতে যোগ দিচ্ছে আরও অনেকে। বিএনপি হচ্ছে একমাত্র দল, যারা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে, যারা দেশকে নেতৃত্ব দিতে পারে। অতীতে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আগামীতেও ফিরিয়ে আনবে।’
আরও পড়ুন- আমরা দুঃশাসনের মধ্যে আছি: সেলিমা রহমান
নতুন যোগদানকারী নেতা শওকত চৌধুরীকে বরণ করে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, শওকত চৌধুরী সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, সৈয়দপুরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি নেতৃত্বে দেবেন।
দলটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দপুর বিএনপির আহবায়ক আবদুল গফুর সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
এছারাও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, সৈয়দপুর বিএনপি সদস্য সচিব শাহীন আখতার, রংপরের জেলা সভাপতি সাইফুল ইসলাম, চেয়ারপার্সনের কার্যালয়ের রিয়াজ উদ্দিন নসু, শায়রুল কবির খানসহ সৈয়দপুরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।