1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

আমরা দুঃশাসনের মধ্যে আছি: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১৮৭ Time View
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ফাইল ছবি, সংগৃহীত।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা দুঃশাসনের মধ্যে আছি। আমাদের মিছিল মিটিংয়ে বাধা আসে। তাই ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা থেকে এই ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) বরিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপির বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কাজ করি অধিকার নিয়ে, জিয়াউর রহমানের অর্জন নিয়ে। এ অর্জনকে ধরে রাখতে হবে।

আরও পড়ুন:- বগুড়ার যে ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

সেলিমা রহমান ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চান, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, কর্নেল (অব.) শাহজাহান মিলন, অ্যাডভোকেট আবুল কালপাম শাহিন প্রমুখ।

অনুষ্ঠিত এ বিভাগীয় সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিনা জামান, কাজী রওনক ইসলাম টিপু, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলি লেলিন, হাসান মামুন, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি মামুন খানসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved