1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত দ্বন্দ্বে মোন্তাজউদ্দীন (৫৫) নামে এক লোককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জড়িত থাকার দায়ে শফিকুল (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজার এলাকায়।

ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাবেক মেম্বার আলাউদ্দীনের সঙ্গে নিহত মোন্তাজউদ্দীনের সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। ঘটনার সময় মোন্তাজউদ্দীন ওই সম্পত্তিতে বালু ভরাট করছিল। এ সময় আলাউদ্দীন মেম্বারসহ তার পক্ষের রিমন, কানন, শফিকুল তাতে বাধা দেয়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আলাউদ্দীন মেম্বার গং মোন্তাজউদ্দীন কে পিটিয়ে আহত করে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোন্তাজউদ্দীনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর –

এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে পুলিশ শফিকুলকে গ্রেফতার করে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। নিহত মোন্তাজউদ্দীন ওই এলাকার মৃত: ফজর আলীর পুত্র।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে. ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved