1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

নরসিংদীতে ইউনিয়ন পরিষদের সামনেই ছুরিকাঘাতে যুবককে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৩১৩ Time View
প্রতীকী ছবি।

নরসিংদী জেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনেই ছুরিকাঘাত করে নাইমুর রহমান নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ জানুয়ারি) সকালবেলা পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নাইমুর নাটোর জেলার বড়াইগ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে সেঞ্চুরি এগ্রো লিমিটেডের বিক্রয়কর্মী হিসেবে নরসিংদী জেলায় কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, স্থানীয় এলাকাবাসী সকালে নরসিংদী পৌর শহরের চিনিশপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved