1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ট্রাকে মিলল কোটি টাকার হেরোইন, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ১৯৫ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভূলতায় ট্রাকে তল্লাশি করে কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ১১। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৯মার্চ) দুপুর সাড়ে ১২ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার ভোর ৪ টার দিকে রূপগঞ্জের আমলাব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে হেরোইন পরিবহনের দায়ে ১টি ট্রাক ও ১৩ টন বস্তায় ভর্তি মেলামাইন পারী জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন পূর্ব মেডিকেল পাড়াএলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ জিয়ারুল (৩৬) এবং একই থানার যোদগোশাইদাস এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ জনি আহম্মেদ (২০)।

র‍্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পাচারের কাজ করতো। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্য পরিবহনের ছদ্মবেশে রাজশাহী হতে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ হেরোইন নিয়ে এসে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মূলতট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র।

আরও পড়ুন- গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved