আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী জুন-জুলাইয়ের মধ্যে বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।
আজ শুক্রবার (৭ মে) কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে জেলার ব্যবসায়ীদের সহযোগিতায় ৩ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানকালে তিনি একথা বলেন।
আরও পড়ুন- দেশের কোথাও খাদ্যের অভাব হয়নি: হানিফ
আওয়ামী লীগের হানিফ বলেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারেনি। সেখানে আমাদের সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা মোকাবিলার সফলতা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে।
এ সময় হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশবিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেঙ্কারির অভিযোগ পাওয়া যাচ্ছে। আইনের আওতায় আনা হবে সব অপরাধীদের।